Logo

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। এ উপলক্ষে দুপুর সাড়ে ১২টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মলনে বক্তব্য দেবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। সোমবার এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারির কারণে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হয়নি। তাই প্রাথমিক বৃত্তি প্রদান করাও সম্ভব হয়নি। ২০২২ সালের ৩০ ডিসেম্বর সারাদেশে একযোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলে মেধাক্রম অনুসারে ২০ শতাংশ শিক্ষার্থীর অংশগ্রহণ করে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬