Logo

দর কমেছে যেসব কোম্পানির

সূচকের পতন অব্যাহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১০০টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সি পার্ল হোটেলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২৮০ টাকা ৭০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৭৭ টাকা ৩০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৪০পয়সা বা ১.২১ শতাংশ কমেছে। এতে করে সি পার্ল হোটেল শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বিডি কম ১ শতাংশ, সোনালী আঁশ ০,৯৯, জিল বাংলা সুগার মিলস ০.৯৯, আরামিট লিমিটেড ০.৯৯, রহিম টেক্সটাইল ০.৯৮, দুলামিয়া কটন স্পিনিংয় ০.৯৮, এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ) ০.৯৮, রেনউইক যজ্ঞেশ্বর ০.৯৮ এবং মেঘনা ইন্নুরেন্স কোম্পানি লিমিটেড ০.৯৮ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬