Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

দর বৃদ্ধির শীর্ষ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৫৬টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মেট্রো স্পিনিং লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৩১ টাকা ৫০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৪ টাকা ৬০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা পয়সা বা ৯.৮৪ শতাংশ বড়েছে। এতে করে মেট্রো স্পিনিং শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: আমরা নেটওয়ার্কস ৮.৭৯ শতাংশ, জেমিনি সি ফুড ৮.৭৪, ওরিয়ন ইনফিউশন ৮.৩০, এডিএন টেলিকম ৮.২৮, জেনেক্স ইনফোসিস ৮.১৩, মনোস্পুল পেপার ৭.২৬, এ্যাপেক্স ফুটওয়্যার ৬.১৭, বসুন্ধরা পেপার মিলস ৫.৮১ এবং জেএমআই হসপিটাল ৫.৪৩ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬