নিউজ ডেস্ক: জনসমাগম বিভিন্ন উৎসব, মেলা ইত্যাদী টার্গেট করা ছিনতাই চক্রের মূলহোতাসহ ৩২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা হতে রাত পর্যন্ত র্যাব-৩ এর কয়েকটি দল একযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর টিকাটুলি র্যাব-৩ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
র্যাব জানায়, রাজধানীর কোতোয়ালী, মতিঝিল, খিলগাঁও, রামপুরা, হাতিরঝিল, সবুজবাগ, শাহজাহানপুর ও ওয়ারীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররাকারীরা হলেন, চক্রের মূলহোতা মোহাব্বত মিয়া (৪০) ও মো. মাসুম (৩৫)। তাদের সহযোগীরা হলেন, ফজল খাঁ (৩২), মো. সাইফ (৩০), মো. আকাশ (২৪), আবু বকর (২১), নজরুল ইসলাম (৪০), মো. আলমগীর (২২), মো. জাহাঙ্গীর (২৮), সোহেল (১৯), মো. সোহেল (৩২), সোহানুর রহমান সাগর (২০), মো. মামুন (১৯), লিটন (২১), মো. আলমাস (২৮), সুজন মিয়া (২২),
রাকিব (২৫), মো. রিপন (২২), মো. কালাম (৪০), মো. নজরুল ইসলাম (৪০), সুমন মৃধা (২৬), অন্তর হোসেন রবিন (২৪), আব্দুল রসুল (৩৮), মো. কবির (২৫), ছামিদুল রহমান (৩৪), ইকবাল হোসেন (২০), কামরুল (২১), শহীদুল ইসলাম উজ্জল (২৬), মো. কালু (২০), মো. সুমন (২৫), মো. হৃদয় (১৯) ও সাজিদ খান (১৯)।
গ্রেপ্তারকালে তাদের নিকট হতে সুইচ গিয়ার, চাকু, ক্ষুর, অ্যান্টিকাটার, কাঁচি, ব্লেড, মোবাইল ফোন ও নগদ টাকাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।