Logo

মূল্যসংবেদনশীল তথ্য না দেওয়ায় এমারেল্ড অয়েলকে চিঠি

এমারেল্ড অয়েল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে তলব করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নির্ধারিত সময়ের মধ্যে মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) না দেয়ার কারনে চিঠি দিয়েছে ডিএসই। নিয়ম অনুসারে কোম্পানির মূল্যসংবেদনশীল তথ্য বোর্ড সভায় অনুমোদন হওয়ার দুই ঘণ্টার মধ্যে স্টক এক্সচেঞ্জকে অবহিত করতে হয়। কিন্তু সেই আইনের ব্যতয় করেছে কোম্পানটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে এমারেল্ড অয়েলের সর্বশেষ বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় গত ২০১৬-১৭, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যলোাচনা করে শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভেডেন্ড ঘোষণা করে।

নিয়ম অনুসারে পর্ষদ বা বোর্ড সভায় গৃহীত সংবেদনশীল তথ্য ২ ঘণ্টার মধ্যে স্টক এক্সচেঞ্জ এবং নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করবে। এরপর গণমাধ্যমে প্রকাশ করবে। কিন্তু গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় সিদ্ধান্ত স্টক এক্সচেঞ্জ জানিয়েছে ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টারও পর। যা আইনের সম্পূর্ণ লঙ্গন। কেন আইনের লঙ্গন হয়েছে তার কারণ জানতে চেয়ে কোম্পানির কাছে জানতে চাওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬