Logo

আইপিডিসির পর্ষদ সভা আজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।

সভা থেকে কোম্পানিটির সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশের সুপারিশ আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে গতকাল আইপিডিসি ফাইন্যান্সে শেয়ারের সমাপনী দর ছিল ৫৭ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩৩ টাকা ৮০ ও ৭৭ টাকা ২০ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬