Logo

ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

রাজধানীর বনানীতে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করা হয়েছে। আর্জেন্টিনার দূতাবাস ৪৫ বছর আগে বন্ধ হয়েছিল। দীর্ঘ চার দশকের বেশি সময় পর ফের বাংলাদেশে দূতাবাস চালু করেছে আর্জেন্টিনা।

বনানীতে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধনী অনুষ্ঠানে ডিপ্লোমেটিক কোরের প্রধানসহ ঢাকায় নিযুক্ত বিদেশি বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও হাইকমিশনারও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফরে কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তি, দু’দেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, ফুটবল সংক্রান্ত বিষয়েও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর বাইরে কৃষিখাতে সহযোগিতার সমঝোতা স্মারক এবং ট্রেড কোপারেশন নিয়ে একটি চুক্তি হওয়ার সম্ভবনা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬