Logo

শেয়ারবাজারে বড় দরপতনে রাস্তায় নেমেছে বিনিয়োগকারীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্মদিবসে দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৮২ কোম্পানির মধ্যে মাত্র ৪ টির শেয়ারদর বেড়েছে। দরপতন হয়েছে প্রায় দেড় শতাধিক কোম্পানির।

এদিকে অব্যাহত পতনের কারণে সাধারণ বিনিয়োগকারীদের একটি অংশ মানববন্ধন করেছে। রোববার দুপুরে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরাতন ভবনের সামনে বিনিয়োগকারীরা বিক্ষোভ প্রদর্শন করে। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিবে বলে জানিয়েছে তাঁরা।

মানববন্ধনে বক্তারা বলেন, অব্যাহত দরপতনে নিঃস্ব বিনিয়োগকারীদের বাঁচাতে ইনভেস্টমেন্ট কর্পোরেশনের মাধ্যমে ১০ হাজার কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে। উল্লেখ্য, আগের দিনের তুলনায় আজ প্রধান শেয়ারবাজারে লেনদেন সামান্য বেড়েছে। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) ২২২ কোটি ৯৯ লাখ টাকা লেনদেন হয়েছিল। রোববার লেনদেন হয়েছে ২৩১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬