নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৩টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৩১ টাকা ৯০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৮ টাকা ৫০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৪০পয়সা বা ১০.৬৫ শতাংশ কমেছে। এতে করে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: মেট্রো স্পিনিং ৯.২২ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৮.২৪, আমরা নেটওয়ার্কস ৭.৩০, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স ৭.০৩, জেনেক্স ইনফোসিস ৬.৯৯, নাভানা ফার্মা ৬.০০ , বাংলাদেশ শিপিং করপোরেশন ৫.৫৮, মেঘনা লাইফ ইন্সুরেন্স ৫.৫৪ এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ৫.৫৪ শতাংশ দর কমেছে।