নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৪টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৪৬ টাকা ৩০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৫৫ টাকা ৪০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ১০ পয়সা বা ৬.২২ শতাংশ বেড়েছে। এতে করে আলহাজ টেক্সটাইল মিলস শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: বাটা সু ০.৬০ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্স ০.৩৮ শতাংশ, এবং রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ০.৩২ শতাংশ দর বেড়েছে।