Logo

যাদের জন্য বিপজ্জনক রসুন খাওয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রসুন স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী পাশাপাশি খাবারেরও স্বাদ বাড়ায় । আয়ুর্বেদেও রসুনকে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে বিবেচিত। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ উপকারী রসুন।

তবে কিছু কিছু মানুষের রসুন থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত। শীতকালে রসুন খুবই উপকারী, তবে গরমেও এটি খেতে পারেন। তবে পরিমাণ কমাতে হবে। আর যারা উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিক ও পেটে জ্বালার সমস্যায় ভুগছেন তাদের রসুন খাওয়া উচিত নয়।

এতে করে রক্তচাপ দ্রুত বৃদ্ধি পেতে পারে যা অনেক সময় হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া রসুন খেলে গ্যাস, অ্যাসিডিটি ও পেটে জ্বালাপোড়াও বাড়তে পারে।

আবার পাতলা পায়খানা হলেও রসুন খাওয়া এড়িয়ে চলতে হবে। এছাড়া উচ্চ কোলেস্টেরল রোগীদের জন্যও রসুনকে ক্ষতিকারক বলে মনে করা হয়। আপনি যদি এই সমস্যাগুলো থাকা সত্ত্বেও রসুন খেতে চান তাহলে পরিমাণের দিকে খেয়াল রাখুন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬