নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। এর আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও কমেছে দশমিক ৬ শতাংশ। ডিএসই সূত্রে সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচিত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৪ দশমিক ৩২ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৪ দশমিক ৩৮ পয়েন্ট।