Logo

ভারতে কমল স্বর্ণের দাম

দাম
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ভারতের বাজারে কমেছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। ২২০ রুপি কমে ২৪ ক্যারেটের ১০ গ্রাম স্বর্ণের বর্তমান দাম ৫৬ হাজার ৫১০ রুপি। গুডরিটার্ন ওয়েবসাইটের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মুম্বাই, কলকাতা ও হায়দরাবাদে এ মূল্যে বিক্রি হচ্ছে ২৪ ক্যারেটের ১০ গ্রাম স্বর্ণ। কিন্তু দিল্লি, বেঙ্গালুরু ও চেন্নাইয়ে এ পরিমাণ যথাক্রমে ৫৬ হাজার ৬১০, ৫৬ হাজার ৫৬০ ও ৫৭ হাজার ২২০ রুপি। ২২ ক্যারেটের ১০ গ্রাম স্বর্ণের দামও ২০০ রুপি কমেছে। মুম্বাই, কলকাতা ও হায়দরাবাদে ২২ ক্যারেটের ১০ গ্রাম স্বর্ণের বর্তমান মূল্য ৫১ হাজার ৮০০ রুপি। তবে দিল্লি, বেঙ্গালুরু ও চেন্নাইতে তা যথাক্রমে ৫১ হাজার ৯৫০, ৫১ হাজার ৮৫০ ও ৫২ হাজার ৪৫০ রুপি।

তবে অপরিবর্তিত রুপার দাম। ১ কেজি রুপার বর্তমান দাম ৬৮ হাজার ৮০০ রুপি। দিল্লি, মুম্বাই ও কলকাতায় এক কেজি রুপা এ মূল্যে বিক্রি হচ্ছে। তবে দিল্লি, চেন্নাই ও হায়দরাবাদে এক কেজি রুপার মূল্য ৭১ হাজার ৫০০ রুপি।স্পট গোল্ড দশমিক ১ শতাংশ কমেছে। স্পট সিলভার কমেছে দশমিক ৯ শতাংশ।

সূত্র: খবর বিজনেস স্ট্যান্ডার্ড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬