Logo

গেল সপ্তাহে দর কমেছে যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১৫৩টির দর কমেছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৬২ টাকা ৩০ পয়সা। শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ৪৮ টাকা ৩০ পয়সা। এর আগের সপ্তাহ থেকে দর কমেছে ১৪ টাকা বা ১৯.১০ শতাংশ। যার ফলে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সোনালী পেপার ১০.৮৩ শতাংশ, এপেক্স ফুটওয়ার ১০.২৪ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৯.৭১ শতাংশ, জেমিনী সী ফুড ৭.২২ শতাংশ, মেট্রো স্পিনিংয় ৭.২১ শতাংশ, আইটি কনসালটেন্ট ৬.১৫ শতাংশ, জেনেক্স ইনফোসিস ৫.৯৮ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিংয় ৫.৯০ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশন ৫.৪৮ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬