নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১৫টির দর বেড়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সপ্তাহের প্রথম কর্মদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৭ টাকা ৫০ পয়সা। শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ৯ টাকায়। এর আগের সপ্তাহ থেকে দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ২০ শতাংশ। যার ফলে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: রুপালী লাইফ ইন্স্যুরেন্স ৬.৬৯ শতাংশ, মুন্নু এগ্রো ৩.৬১ শতাংশ, আনলিমা ইয়ার্ন ৩.২৪ শতাংশ, সী পার্ল রিসোর্ট ২.২৬ শতাংশ, আলহ্বাজ টেক্সটাইল ২.২৩ শতাংশ, আমরা টেকনোলজি ১.৭৯ শতাংশ, এনসিসিবিএল ফাস্ট মিউচ্যুয়াল ১.৪৩ শতাংশ, ইসলামি ব্যাংক ০.৬০ শতাংশ এবং বিকন ফার্মা ০.২৬ শতাংশ দর বেড়েছে।