Logo

নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে পুলিশ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাকে প্রবেশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকালীন পুলিশ নির্বাচন কমিশনের (ইসি) আওতাধীন থাকবে। নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে পুলিশ থাকবে। আমি আশা করি নির্বাচন কমিশন যেমন চাইবে, পুলিশ তেমনই জনগণকে সেবা দেবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বরিশালের মুলাদী মডেল থানার নবনির্মিত নিজস্ব ভবন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি যেখানেই থাকুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজে বের করবে। শুধু দক্ষিণাঞ্চল নয়, সিলেটেও কয়েকজনের নাম এসেছে। আমাদের গোয়েন্দা সংস্থা ও পুলিশ তৎপর আছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে যে আধুনিক পুলিশ বিনির্মাণ হচ্ছে তার সকল সুযোগ-সুবিধা এই থানায় থাকবে। এখানে নারী-শিশুসহ সকল মানুষের আইনি সেবা নিশ্চিত করা হবে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার যোগে থানার পাশের একটি মাঠে অবতরণ করেন। এরপর পুলিশের সশস্ত্র সালাম গ্রহণ করেন। তিনি থানার ফলক উন্মোচন করে নবনির্মিত ভবন পরিদর্শন করেন। এরপর থানার সামনে সুধী সমাবেশে অংশ নেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬