Logo

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ইসলামিক ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আশিয়ান বাসের ধাক্কায় ওমর ফারুক পলক (২৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় জুয়েল রানা নামে আরেক শিক্ষার্থী আহত হয়েছেন। তারা বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।

নিহত ওমর ফারুক মোটরসাইকেল চালাচ্ছিলেন। এসময় জুয়েল রানাও তার সঙ্গে মোটরসাইকেলে ছিলেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক পলককে সকাল সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬