Logo

দর কমেছে যেসব কোম্পানির

পতনের ধারায় ফিরেছে শেয়ারবাজার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৫টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে নিটল ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৫৪ টাকা ৪০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫০ টাকা ৪০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৭.৩৫ শতাংশ কমেছে। এতে করে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বাংলাদেশ ল্যাম্পস ২.৯১ শতাংশ, এ্যাপেক্স ফুটওয়্যার ২.৬০ শতাংশ, মুন্নু সিরামিকস ২.২৩ শতাংশ, আইটি কনসালটান্টস ১.১৭ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১.১৬ শতাংশ, হাক্কানী পাল্প ১ শতাংশ, প্রাইম টেক্সটাইল ১ শতাংশ, সাফকো স্পিনিংস ১ শতাংশ এবং আরামিট লিমিটেড ০.৯৯ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬