Logo

‘লরিয়াস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’ এ মনোনয়ন পেলেন মেসি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঐতিহাসিক মুহূর্তের যোগান দিয়েছেন মহাতারকা মেসি। এবার রেকর্ড ৭ম বারের মতো ফুটবলের ‘অস্কার’-এ মনোনয়ন পেয়েছেন এ ক্ষুদে জাদুকর।

খেলাধুলায় ব্যক্তিগত ও দলীয় অবদানের ভিত্তিতে মোট ছয়টি ক্যাটাগরিতে দেওয়া হয় মর্যাদাপূর্ণ ‘লরিয়াস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’। কেবল মেসিই নন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও এই পুরষ্কারের জন্য মনোনয়ন পেয়েছে।

লরিয়াস ডট কম জানিয়েছে, একইসঙ্গে পিএসজি তারকা কিলিয়ান এমবাপেও রয়েছেন বিশ্বকাপজয়ী মেসির সঙ্গে পুরষ্কার জেতার দৌড়ে।

এছাড়া রয়েছেন- মোটর রেসিং কিংবদন্তি ম্যাক্স ভারস্ট্যাপেন, অ্যাথলেটিকসে মোন্ডো ডুপলেন্টিস, টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল এবং বাস্কেটবলের স্টিফেন কারি। পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বছর শেষে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬