Logo

শুরু হয়েছে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: এশিয়ার বৃহত্তম বার হিসেবে পরিচিত ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের প্রথমদিনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

দুই দিনব্যাপী এ ভোটগ্রহণ বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়। শেষ হবে বিকেল ৫টায়। মধ্যে এক ঘণ্টার জন্য বিরতি থাকবে। বৃহস্পতিবারও (২৩ ফেব্রুয়ারি) এএ নির্বাচনে ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৬ জন। বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৩ জন ও আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২৩ জন। একইভাবে ভোটগ্রহণ চলবে। এরপর শুরু হবে ভোট গণনা। তারপর ফলাফল।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু। তিনি বলেন, ঢাকা আইনজীবী সমিতির মোট সদস্য ২৭ হাজার ৯২৪ জন। এর মধ্যে ১৯ হাজার ৬১৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিগত নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দিয়েছি। এবারও প্রার্থী ও ভোটারদের সহযোগিতা নিয়ে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেবো।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬