Logo

রেকিট বেনকিজারের ডিভিডেন্ড ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি’র ট্রাস্টি কমিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৯৮০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানি এ সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩৯ টাকা ৫০ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৭১ টাকা ০৩ পয়সা ছিল।

বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মার্চ। তার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ মার্চ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬