Logo

প্রধানমন্ত্রীকে গান শোনালেন মেয়র আতিকুল ইসলাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর-কালশী ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দিতে এসে c ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) মিরপুর-কালশী ফ্লাইওভার উদ্বোধনী অনুষ্ঠানটি কালশী বালুর মাঠে অনুষ্ঠিত হচ্ছে।

মীরপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে গানে গানে আতিকুল ইসলাম বলেন, ষোল কোটি মানুষের মরমিয়া, শেখ হাসিনা তুমি শেখ হাসিনা…, দেশটাকে ভালোবাসো জীবন দিয়া, শেখের বেটি তুমি শেখ হাসিনা।’ এসময় প্রধানমন্ত্রীকে হাততালি দিতে দেখা যায়।

কালশী বালুর মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত রয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬