Logo

বিদায়ী সপ্তাহে সূচক ও লেনদেনের পতন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সব ধরনের মূল্য সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। গেল সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর লেনদেন কমেছে ৩৪.৯১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১১১ কোটি ১৯ লাখ ৬৮ হাজার ৮৩৯ টাকার শেয়ার। এর আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ২৪৩ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ১৩২ কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকার বা ৩৪.৯১ শতাংশ লেনদেন কমেছে।ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৩৭ দশমিক ১০ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ কমে ৬ হাজার ২৪৬.২১ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১১ দশমিক ১৬ পয়েন্ট কমে ২ হাজার ২২৪ পয়েন্টে অবস্থান করছে।

অপরদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.২৭ পয়েন্ট বা দশমিক ৩৮ শতাংশ কমেছে।ডিএসইতে গত সপ্তাহে ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ১৫১টির। আর ১৯৭টির দাম ছিল অপরিবর্তিত।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধনে পতন হয়েছে। গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৩ হাজার ২০১ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকা বা দশমিক ৪২ শতাংশ।সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৭ হাজার ৫০১ কোটি ৫৫ লাখ ১ হাজার টাকার। আর সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৩ হাজার ৮৪৮ কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬