Logo

গেল সপ্তাহে শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

মার্জিন ঋণ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার হাতবদলের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। গেল সপ্তাহে কোম্পানিটির ১৪৩ কোটি ৮১ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৩৮ লাখ ৮৫ হাজার ১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪০ কোটি ৩১ লাখ ০৪ হাজার টাকা।

এছাড়া তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিক লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ১০ লাখ ১২ হাজার ৬৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৩ কোটি ৫৭ লাখ ৩২ হাজার টাকা।

অন্যান্য কোম্পানিগুলো হলো:অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, সী পার্ল রিসোর্ট, এপেক্স ফুটওয়্যার, ওরিয়ন ইনফিউশন এবং আমরা নেটওয়ার্ক লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬