Logo

গেল সপ্তাহে দর বেড়েছে যেসব কোম্পানির

দর বেড়েছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৭৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ২৭টি কোম্পানির দর বেড়েছে। সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি দর বেড়েছে আলহ্বাজ টেক্সটাইলের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গেল সপ্তাহের কর্মদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৩২ টাকা ৩০ পয়সা। লেনদেনের শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ১৫২ টাকা ৩০ পয়সা। গেল সপ্তাহের থেকে দর বেড়েছে ২০ টাকা ৩০ পয়সা বা ১৫.১২ শতাংশ। এতে করে আলহ্বাজ টেক্সটাইল ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বেঙ্গল উইনসোর ১৩.৯১ শতাংশ, এডিএন টেলিকম ১০.৫৪ শতাংশ, মুন্নু এগ্রো ৯.৬৭ শতাংশ, বীচ হ্যাচারী ৭.৯৫ শতাংশ, এপেক্স স্পিনিংয় ৭.৭৯ শতাংশ, ফাইন ফুড ৬.৩১ শতাংশ, এপেক্স ফুটওয়ার ৬.২৭ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি ৬.১৫ শতাংশ এবং বাংলাদেশ ল্যাম্পে ৫.৭৮ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬