Logo

ডিএসইতে এপিআই ইউএটি চালুর চুক্তি হস্তান্তর

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

ডিএসই’র প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের তত্ত্বাবধানে ক্যাল সিকিউরিটিজ লিমিটেড, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ ও ডিরেক্টএফএন (DirectFN) এর সাথে এপিআই ইউএটি চালুকরণের ত্রিপাক্ষিক একটি চুক্তি হস্তান্তরিত হয়।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ ও ক্যাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেশান পুষ্পরাজ (Deshan Pushparajah) চুক্তি হস্তান্তর করেন ৷

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান আর্থিক কর্মকর্তা এজিএম সাত্তিক আহমেদ শাহ্, প্রধান প্রযুক্তি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ তারিকুল ইসলাম, সিনিয়র মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, ও সিনিয়র ম্যানেজার কামরুন নাহার এবং ক্যাল সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ সাহা, প্রধান পরিচালন কর্মকর্তা জোবায়ের মহসিন কবিরসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬