Logo

যুক্তরাষ্ট্রে সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে একটি সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দুজন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় সময় বুধবার দুপুরে দেশটির দক্ষিণাঞ্চলীয় আলাবামা রাজ্যের একটি মহাসড়কের কাছে এই দুর্ঘটনা ঘটে।

টেনেসি ন্যাশনাল গার্ডের এক বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটি টেনেসি ন্যাশনাল গার্ডের। এটি একটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল। প্রশিক্ষণের সময় হেলিকপ্টারটি হান্টসভিল শহরের কাছে বিধ্বস্ত হয়।

টেনেসির সামরিক বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ওয়ার্নার রস এক বিবৃতিতে বলেন, এ হেলিকপ্টার দুর্ঘটনায় ‘টেনেসি ন্যাশনাল গার্ডের দুই সদস্যের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং এই হৃদয়বিদারক ঘটনায় তাদের পরিবারের জন্য প্রার্থনা করি এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

মার্কিন ন্যাশনাল গার্ড হলো রাষ্ট্রভিত্তিক সামরিক বাহিনী; যা মার্কিন সামরিক বাহিনীর রিজার্ভের অংশ। এ বাহিনীকে জরুরি ফেডারেল মিশনের জন্য সক্রিয় করা হয়ে থাকে। সূত্র: খবর এএফপি’র।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬