Logo

শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ শিপিং করপোরেশন। এদিন কোম্পানিটির ৪৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রয়েছে শাইনপুকুর সিরামিকস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৬৪ লাখ ২ হাজার টাকার। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে এ্যাপেক্স ফুটওয়্যার। কোম্পানিটি ১৪ কোটি ৩৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: জেনেক্স ইনফোসিস, সোনালী পেপার, মুন্নু সিরামিকস, জেমিনি সি ফুড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সি পার্ল হোটেল এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬