Logo

শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির ৩৭ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৩ লাখ ৫৪ হাজার টাকার। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস। কোম্পানিটি ২০ কোটি ৭ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বাংলাদেশ শিপিং করপোরেশন, বাংলাদেশ ল্যাম্পস, সি পার্ল হোটেল, এ্যাপেক্স ফুটওয়্যার, আমরা নেটওয়ার্কস, জেমিনি সি ফুড এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬