Logo

ডিভিডেন্ড ঘোষণা করল এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড

মিউচ্যুয়াল ফান্ড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্টান এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য অর্থববছরের জন্য ফান্ডটি বিনিয়োগকারীদের ৬ শতাংশ ডিভিডেন্ড দেবে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ডর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, আলোচ্য বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১১ টাকা ৪৩ পয়সা। ফান্ডটির ডিভিডেন্ড প্রাপ্তির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬