Logo

রিলায়েন্স ব্রোকারেজের ট্রেড সাসপেন্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৯ অক্টোবর, ২০২৬

রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিস লিমিটেডের ট্রেড সাসপেন্ড করা হয়েছে। গত দুই কর্মদিবসে (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) ব্রোকারেজ হাউজে বিনিয়োগকারীরা শেয়ার লেনদেন করতে পারেনি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত অর্থ কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত পিকে হালদারের রিলায়েন্স ফাইন্যান্সের সহযোগী প্রতিষ্ঠান রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিসের লাইসেন্স নবায়ন করতে না পারায় ডিএসই ট্রেড সাসপেন্ড করে। ফলে গত দুই কর্মদিবসে বিনিয়োগকারীরা ব্রোকারেজটিতে কোন লেনদেন করতে পারেনি।

সূত্র জানায়, রিলায়েন্স ব্রোকারেজের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে গত বছরের (২০২২) ১৫ সেপ্টেম্বর)। গত পাঁচ মাসেও ব্রোকারেজ হাউজটি তাদের স্টক ব্রোকার সনদ নবায়ন করতে পারেনি। জানা গেছে, ব্রোকারেজ হাউজের নাম পরিবর্তন করে আভিভা ইক্যুইটি ম্যানেজমেন্ট নামে সনদ নবায়ন করতে চায় রিলায়েন্স ব্রোকারেজ। তবে প্রতিষ্ঠানটির একজন পরিচালকের সিআইবি রিপোর্ট আপডেট না থাকায় সনদ নবায়ন হয়নি।

রিলায়েন্স ব্রোকারেজ আলোচিত রিলায়েন্স ফাইন্যান্সের সহযোগী প্রতিষ্ঠান। অর্থ কেলেঙ্কারিতে অভিযুক্ত পিকে হালদার ২০০৯ সালে এই রিলায়েন্স ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। পিকে হালদারের কেলেঙ্কারির পর সম্প্রতি রিলায়েন্স ফাইন্যান্সের নাম পরিবর্তন করে আভিভা ফাইন্যান্স করা হয়। তারই প্রেক্ষিতে কোম্পানিটির সহযোগী রিলায়েন্স ব্রোকারেজের নাম পরিবর্তন করতে গিয়ে বিপাকে পড়ে ব্রোকারেজটির বিনিয়োগকারীরা। আলোচিত এই প্রতিষ্ঠানটির নাম আভিভা ইক্যুইটি ম্যানেজমেন্ট নামে সনদ নবায়ন করতে চায়।

সূত্র: অর্থসংবাদ

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬