নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নাভানা সিএনজির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২২ টাকা ৪০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৪ টাকা ২০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ৮.০৩ শতাংশ বড়েছে। এতে করে নাভানা সিএনজির শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স ৭.৬০ শতাংশ, বিডিকম অনলাইন ৪.৯০ শতাংশ, বেঙ্গল উইন্ডস্বর ৩.৫৭ শতাংশ, দেশ গার্মেন্টস ৩.৩৭ শতাংশ, মুন্নু এগ্রো ২.৫৯ শতাংশ, ফাইন ফুডস ২.০৭ শতাংশ, সিলভা ফার্মা ১.৮৩ শতাংশ, আলহাজ টেক্সটাইল ১.৬৭ শতাংশ এবং এ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড ১.৫০ শতাংশ দর বেড়েছে।