নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানিটির ৩১ কোটি ২৭ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৪৪ লাখ ৬৩ হাজার টাকা।
এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। কোম্পানিটি ২৭ কোটি ৫৭ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: জেমিনি সি ফুড, এ্যাপেক্স ফুটওয়্যার, শাইনপুকুর সিরামিকস, সি পার্ল হোটেল, ওরিয়ন ফার্মা, বিডি কম এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।