Logo

ক্রেডিট রেটিং সম্পন্ন করল ২ কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ও ইভিন্স টেক্সটাইল লিমিটেড।

  • ইন্ট্রাকোর দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ’এ২’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ২০২২ সালের ৩০ জুন ও সেপ্টেম্বর পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
  • ইভিন্স টেক্সটাইলের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘বিবি১+’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-৩। কোম্পানিটির ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এই রেটিং নির্ণয় করা হয়েছে। দুই কোম্পানির রেটিং নির্ণয় করেছে ওয়াসো ক্রেডিট রেটিং লিমিটেড।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬