Logo

ইউল্যাব হাল্ট প্রাইজের ১ম রাউন্ড অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) হাল্ট প্রাইজের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি, ২০২৩) প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় হাল্ট প্রাইজের প্রথম রাউন্ড। ইউল্যাব হাল্ট প্রাইজ ২০২৩ এর মিডিয়া পার্টনার বিজনেস নিউজ পোর্টাল দেশ সমাচার ।

অনুষ্ঠানে জজ প্যানেল ছিলেন শপআপের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর এমডি রাকিবূদ্দৌলা চৌধুরী, লাফার্জহলসিমের জিওসাইকেল ডেপুটি ম্যানেজার আনিকা তাসনিম, স্টার্টআপ খুলনার ফাউন্ডার মেহেদী হাসান, লিংকডইন কমিউনিটি বাংলাদেশের (এলসিবি) কো-ফাউন্ডার ও ওয়াধানী ফাউন্ডেশনের সিনিয়র এসোসিয়েট শাহরিয়ার ইসলাম।

এই হাল্ট প্রাইজ প্রতিযোগিতার জন্য শীর্ষ ২০টি দলের এব্সট্রাক্ট নির্বাচন করা হয়। জজ প্যানেলদের মতামত অনুসারে, ইউল্যাব হাল্ট প্রাইজ ২০২৩ অনক্যাম্পাস প্রথম রাউন্ডের জয়ী শীর্ষ ছয় দল- টিম সাসটেনেশন, টিম হ্ক ইনসাইটস, টিম ইনফিনিটি এন্ড বাউন্ড, টিম এনস্টাইল, টিম এট্রিয়াম, এবং টিম মিস্টবর্ন ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্টেড হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬