নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৫৮টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এ্যালেক্স স্পিনিংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১১৬ টাকা ১০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১২৬ টাকা ৮০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৭০ পয়সা বা ৯.২১ শতাংশ বড়েছে। এতে করে এ্যালেক্স স্পিনিং শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: এ্যাপেক্স ফুটওয়্যার ৮.৭৪ শতাংশ, এডিএন টেলিকম ৮.০৩ শতাংশ, আলহাজ টেক্সটাইল ৬.৪০ শতাংশ, বেঙ্গল উইন্ডস্বর ৫.৫০ শতাংশ, ইস্টার্ন হাউজিংয় ৪.৮৯ শতাংশ, আমরা নেটওয়ার্কস ৪.৭৩ শতাংশ, জেমিনি সি ফুড ৪.৬৮ শতাংশ, উইমেক্স ইলেকট্রোড ৪.৪৩ শতাংশ এবং বসুন্ধরা পেপার মিলস ৪.০৯ শতাংশ দর বেড়েছে।