Logo

নিবন্ধনের অনুমোদন পেয়েছে অনলাইন নিউজ পোর্টাল সান বিডি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে অনলাইন নিউজ পোর্টাল সান বিডি টুয়েন্টিফোর ডট কম। সোমবার (১৩ ফেব্রুয়ারী, ২০২৩) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে সান বিডিকে নিবন্ধনের অনুমোদন দেয়া হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব ড. ভেনিসা রড্রিক্স সাক্ষরিত বিজ্ঞপ্তিতে একই সাথে ১০ টি অনলাইন নিউজ পোর্টালের অনুমোদন দেয়া হয়। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এসব পোর্টালকে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।

নতুন নিবন্ধন পাওয়া অনলাই নিউজ পোর্টাল সান বিডির সিরিয়াল নম্বর-০৫ এবং কোড নম্বর ১৭৫৫।

নিবন্ধনের অনুমতি পাওয়া আরো ৯ টি নিউজ পোর্টাল হলো- লাস্ট নিউজ বিডি ডট কম, বিডি সময় টুয়েন্টিফোর ডট কম, বুড়িগঙ্গা নিউজ ডট কম, বরিশাল নিউজ ডট কম, হেলথ বিডি ডট কম, স্বাধীন বাংলা নিউজ ডট কম, দ্যা রিপোর্ট লাইভ, প্রিয় বাংলাদেশ ডট কম, চাদগাঁর সংবাদ ডট নেট।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬