Logo

জয়পুরহাটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মালিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বিবরন দিয়ে ফায়ার সার্ভিস জানায়, অটোরিকশাটি জয়পুরহাট সদর থেকে যাত্রী নিয়ে ক্ষেতলালের দিকে যাচ্ছিল। পথে মালিপাড়ায় অটোরিকশাটিকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে ট্রাক। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দুজন এবং আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬