Logo

সোনালী লাইফের ইজিএমের তারিখ ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফের বিশেষ সাধারণ সভার (ইজিএম) সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির ইজিএম আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ইসলামী শরীয়াহভিত্তিক ব্যবসা শুরু করতে চায়। একারণে কোম্পানিটি ইজিএম আহ্বান করেছে। সোনালী লাইফ আগামী ২৩ মার্চ দুপুর সাড়ে ১২টায় ডিজিটাল প্লাটফর্মে ইজিএম অনুষ্ঠান করবে

ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ২ মার্চ নির্ধারণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬