Logo

প্রথম কর্মদিবসে সূচক কমেছে ২৭ পয়েন্ট

দর পতনের শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২৭ পয়েন্ট। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। এদিন ডিএসইতে লেনদেন কমেছে ২২ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও লেনদেন কমেছে।

ডিএসইতে ৪৭০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৩৭ কোটি ৫৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৬০৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৬টির।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিচ সূচক সিএএসপিআই ৫৬ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬