নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১৩৬টির দর কমেছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সপ্তাহের প্রথম কর্মদিবসে ওরিয়ন ইনফিউশন উদ্বোধনী দর ছিল ১৪৯ টাকা ৬০ পয়সা। শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ১২৫ টাকা ৮০ পয়সা। এর আগের সপ্তাহ থেকে দর কমেছে ২৩ টাকা ৮০ পয়সা বা ১৫.৯১ শতাংশ। যার ফলে ওরিয়ন ইনফিউশন ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড ১৩.৫৯ শতাংশ,প্রগতি ইন্স্যুরেন্স ৯.১৮ শতাংশ, পপুলার লাইফ ৮.৯৮ শতাংশ, আমরা নেটওয়ার্ক ৭.৭৫ শতাংশ, সোনালী লাইফ ৭.৭৫ শতাংশ, পাইওনির ইন্স্যুরেন্স ৭.৩৮ শতাংশ, বিডি থাই ফুড ৭.২৩ শতাংশ, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স ৬.৬৬ শতাংশ এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ৬.৪৮ শতাংশ দর কমেছে।