Logo

গেল সপ্তাহে দর বেড়েছে যেসব কোম্পানির

দর বেড়েছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৪০টি কোম্পানির দর বেড়েছে। সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি দর বেড়েছে এপেক্স ফুটওয়্যারে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গেল সপ্তাহের কর্মদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ২৬১ টাকা ৯০ পয়সা। লেনদেনের শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ৩০৬ টাকা। গেল সপ্তাহের থেকে দর বেড়েছে ৪৪ টাকা ১০ পয়সা বা ১৬.৮৪ শতাংশ। এতে করে এপেক্স ফুটওয়্যার ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সোনালী আঁশ ১৪.১৮ শতাংশ, মুন্নু এগ্রো ১২.৯৯ শতাংশ, জেমিনী সী ফুড ১২.৪৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৯.০২ শতাংশ, সী পার্ল রিসোর্ট ৮.১২ শতাংশ, ফাইন ফুড ৭.৮৫ শতাংশ, সোনালী পেপার ৭.৪৬ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৬.৬৭ শতাংশ এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৬.৬০ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬