Logo

মেট্রোরেলের চালু হচ্ছে আরও ২ টি ষ্টেশন

মেট্রোরেলের নতুন সময়সূচি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন এবং মিরপুর ১০ নম্বর স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। আগামী ১৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ থেকে থেকে থামবে মেট্রোরেল।

এর মধ্যে দিয়ে উত্তরা-আগারগাঁও রুটে ৯টি স্টেশনের মধ্যে ৫টি স্টেশন চালু হবে। আজ (বৃহস্পতিবার) রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

এম এ এন ছিদ্দিক বলেন, মার্চের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাকি ৪টি স্টেশনও চালু হবে। আর জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬