Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

সূচকের বড় উত্থানে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২১টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে জেমিনি সি ফুডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৪৫৬ টাকা ৭০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৯৬ টাকা ৬০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩৯ টাকা ৯০ পয়সা বা ৮.৭৩ শতাংশ বড়েছে। এতে করে জেমিনি সি ফুড শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: মুন্নু সিরামিকস ৮.০১ শতাংশ, এপেক্স ফুটওয়্যার ৭.৮৯ শতাংশ, মুন্নু এগ্রো ৭.৪৮ শতাংশ, বঙ্গজ ৫.৫৮ শতাংশ, ফাইন ফুডস ৫.৫১ শতাংশ, মনোস্পুল পেপার ৫.১৮ শতাংশ, সি পার্ল হোটেল ৫.০৯ শতাংশ, কহিনুর কেমিক্যালস ৫.০৩ শতাংশ এবং এ্যাপেক্স ফুডস লিমিটেড ৪.৩২ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬