নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চর্তুথ কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ শিপিং করপোরেশন। এদিন কোম্পানিটির ৭০ কোটি ১৬ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড । কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬২ লাখ ১০ লাখ ৯০ হাজার টাকার।
এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস। কোম্পানিটি ৫৭ কোটি ৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, আমরা নেটওয়ার্কস, সি পার্ল হোটেল, ইস্টার্ন হাউজিং, জেমিনি সি ফুড এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।