নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: প্রাইম টেক্সটাইল ও নাভানা সিএনজি লিমিটেড।
তথ্য মতে, কোম্পানিগুলো বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। অন্যদিকে নাভানা সিএনজি লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ে প্রাইম টেক্সটাইল ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আর নাভানা সিএনজি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ।