Logo

ডিভিডেন্ড পাঠিয়েছে ৩ কোম্পানি

বোনাস বিওতে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা ও ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। তথ্য মতে, কোম্পানিগুলো ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

৩০ জুন,২০২২ সমাপ্ত হিসাব বছরে ওরিয়ন ইনফিউশন ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক, ওরিয়ন ফার্মা ১০ শতাংশ ক্যাশ ও ন্যাশনাল টি সাড়ে ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬