নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ফান্ডটির ট্রাস্টি সভা আগামী ১৪ ফেব্রুয়ারি বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় ফান্ডটির ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে। গেল বছর ফান্ডটি বিনিয়োগকারীদের ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।