Logo

জানুয়ারিতে কমেছে মূল্যস্ফীতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল থাকায় টানা পঞ্চম মাসে মূল্যস্ফীতি কমে জানুয়ারিতে ৮ দশমিক ৫৭ শতাংশে এসে দাঁড়িয়েছে। গত ডিসেম্বরে যা ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। ফলে নতুন বছরে কিছুটা হলেও কমেছে মূল্যস্ফীতি।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিবিএস জানায়, খাদ্যখাতে জানুয়ারি মাসে মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৭৬ শতাংশে, যা গত মাসে ছিল ৭ দশমিক ৯১ শতাংশ। জানুয়ারি মাসে খাদ্যবহির্ভূত খাতেও মূল্যস্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ, যা গত মাসে ছিল ৯ দশমিক ৯৬ শতাংশ।

বিবিএস তার পরিসংখ্যানে বলছে, মাছ, মাংস, সবজি, মসলা ও তামাকজাতীয় পণ্যের দাম কমায় খাদ্যে মূল্যস্ফীতির হার কমেছে। পাশাপাশি কমেছে বাড়িভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন ও শিক্ষাউপকরণের দামও।

বিবিএস আরও জানায়, জানুয়ারি মাসে মূল্যস্ফীতি শহরের চেয়ে গ্রামে বেশি হয়েছে। এই মাসে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৬৭ শতাংশ। জানুয়ারি মাসে শহরে মূল্যস্ফীতি ছিল ৮ দমমিক ৩৯ শতাংশ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬