Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

সূচকের বড় উত্থানে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২১টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সোনালী আঁশের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৪০৩ টাকা ৭০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৩১ টাকা ৩০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ২৭ টাকা ৬০ পয়সা বা ৬.৮৩ শতাংশ বড়েছে। এতে করে সোনালী আঁশ শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সোনালী হোটেল ৪.০১ শতাংশ, মনোস্পুল পেপার ৩.৮০ শতাংশ, নর্দান ইসলামি ইন্সুরেন্স ২.৯৯ শতাংশ, শাইনপুকুর সিরামিকস ২.৯৮ শতাংশ, বিকন ফার্মা ২.৫১ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ২.৫১ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশন ২.৪১ শতাংশ, জেমিনি সি ফুড ১.৮৬ শতাংশ এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড ১.৭৫ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬